ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণ চলছে: কারিনা
বলিউডে সাম্প্রতিক সময়ে অ্যাকশন ও অতিরিক্ত সহিংসতার ছবির প্রবণতা নিয়ে মন্তব্য করেছেন অভিনেত্রী কারিনা কাপুর। নিজের নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারে এসে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমার উদাহরণ টেনে বলিউডের নির্মাতাদের ‘ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণ’ করার প্রবণতার সমালোচনা করেন তিনি।
কারিনা বলেন, দর্শক নির্মাতাদের ধারণার চেয়েও বেশি বুদ্ধিমান। কোনো সিনেমা ভালো হলে দর্শক তা বুঝতে পারেন এবং দেখতে চান। তাই নির্দিষ্ট কোনো ফর্মুলার ওপর নির্ভর করে সিনেমা বানানো কঠিন।
‘অ্যানিম্যাল’ সফল হওয়ার পর সবাই একই ধরনের হিংসাত্মক সিনেমা বানাতে শুরু করেছেন-এমন মন্তব্য করে কারিনা বলেন, এ ধরনের কনটেন্ট এখন অনেকটাই সেকেলে হয়ে গেছে।
/শান্ত/
