আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে গোপনে আঁতাত করে জামায়াত দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের একের পর এক লং মার্চ কর্মসূচি সেই ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঝিনাইদহে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট সমাধানে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। আমরা দেখছি বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লং মার্চ করছে। লং মার্চ করে কী সমস্যার সমাধান হবে?
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না। কিন্তু এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করতো, তাহলে এতদিনে জামায়াত আমির থাকতেন দিল্লিতে।
// ইমরান//
