রাজনীতিতে সৎ মানুষের অংশগ্রহণ দরকার: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ দরকার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেন।
আন্দালিভ রহমান বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। মেধাবী ও ভালো তরুণদের অনেকে রাজনীতি থেকে দূরে সরে গেছেন। ফলে রাজনীতিবিদদের প্রতি মানুষের অনাস্থাও তৈরি হয়েছে।
/শান্ত/
