৩০ বছর পর জাদুর দুনিয়ায় সান্দ্রা বুলক
প্রায় তিন দশক পর আবারও জাদুর দুনিয়ায় ফিরেছেন হলিউড অভিনেত্রী সান্দ্রা বুলক। ১৯৯৮ সালের কাল্ট ক্ল্যাসিক ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর সিকুয়াল ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’-এ স্যালি ওয়েন্স চরিত্রে দেখা যাচ্ছে তাকে। পর্দার বোন গিলিয়ান ওয়েন্স চরিত্রে ফিরেছেন নিকোল কিডম্যানও।
মুক্তির সময় ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ খুব বেশি সাড়া না ফেললেও ধীরে ধীরে দর্শকের কাছে এটি হয়ে ওঠে কাল্ট সিনেমা। দুই বোনের সম্পর্ক, পরিবার, ভালোবাসা, নারীর বন্ধুত্ব ও প্রজন্মের অভিশাপের গল্প সিনেমাটিকে আলাদা পরিচিতি দেয়। সান্দ্রা জানিয়েছেন, প্রথম দিকে সিনেমাটির কম সাড়া তাকে হতাশ করলেও সময়ের সঙ্গে দর্শকের ভালোবাসা সেই অভিজ্ঞতা বদলে দেয়।
নতুন কিস্তির গল্প এগিয়েছে প্রায় ৩০ বছর। স্যালি ও গিলিয়ান এখন পরিণত বয়সে। তবে ওয়েন্স পরিবারের জাদু ও অভিশাপের গল্প থামেনি। এবার নতুন প্রজন্মকে ঘিরে সেই সংকট ফিরে আসে। স্যালির মেয়েদের চরিত্রে অভিনয় করেছেন জোয়ি কিং ও মেইসি উইলিয়ামস।
/শান্ত/
