‘সেপারেশন’ দিয়ে ওয়েব ফিল্মে পরীমণি
নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য ‘সেপারেশন’ নামের এই ওয়েব ফিল্মের শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে চলছে শুটিং। এতে পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।
রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমণি। এর আগে গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার প্রথমবারের মতো এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন অভিনেত্রী।
/শান্ত/
