আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দ্বিতীয়বার কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বড় বোন দুয়ার খেলার সঙ্গী হয়ে পাড়ুকোন-সিং পরিবারে এলো নতুন সদস্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন দীপিকা ও রণবীর সিং। শিশুর পায়ের ছাপ দিয়ে তৈরি একটি মিষ্টি ছবি শেয়ার করে তারা জানান, এবার বড় বোন হয়েছে দুয়া। খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তারকা দম্পতি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। ৮ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় কন্যাসন্তান। নাম রাখা হয় দুয়া পাড়ুকোন সিং।
দুয়ার জন্মের পর বেশ কিছুদিন ব্যক্তিগত জীবন আড়ালেই রেখেছিলেন দীপিকা ও রণবীর। ধীরে ধীরে মেয়েকে নিয়ে বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন তারা। মেয়েকে ঘিরে দীপিকার জীবনেও এসেছে নানা পরিবর্তন। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি মাতৃত্বের আনন্দও উপভোগ করছেন তিনি।
// ইমরান//
