দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা
বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিলো ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে এই তথ্য পাওয়া গেছে।
সূচক অনুযায়ী, ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। আর ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে কুয়েত সিটি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরের বায়ু ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
/শান্ত/
