ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে ভিসার অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এক পোস্টে এই সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা দেশটিতে প্রবেশের নিশ্চয়তা দেয় না। প্রবেশের সময় কতদিন থাকা যাবে এবং কী শর্তে থাকা যাবে, তা নির্ধারণ করেন ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস জানায়, কেউ অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কর্মকাণ্ডে জড়িত হলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ভিসার শর্ত মেনে সঠিকভাবে তা ব্যবহার করা ভিসাধারীর দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে।
/শান্ত/
