'আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে'
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে এবং দীর্ঘদিনের এ জঞ্জাল থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ স্বীকার করতে হচ্ছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, ১৭ বছরের অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশের প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। ১৭ বছরের পরিস্থিতি ১৭ দিন বা সাত মাসে শেষ হয়ে যাবে, এমনটা ভাবার সুযোগ নেই। দীর্ঘদিনের সমস্যা থেকে বের হতে অনেক শ্রম ও ত্যাগ প্রয়োজন।
তিনি বলেন, গত ১৭ বছরে শিক্ষাবিস্তার, চাকরির বয়স, সামাজিক ও পারিবারিক জীবনসহ অনেক কিছু হারিয়েছে মানুষ। দেশকে কিছু দেওয়ার সুযোগও অনেকে হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
/শান্ত/
