অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ক্যামডেন সিটি কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদকে ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়।
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন এলিজা। এবার ডেপুটি মেয়রের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে তার অবস্থান আরও শক্ত হলো।
/শান্ত/
