চীনে নোঙর করে থাকা জাহাজে আগুন, নিহত ২৫
চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে একটি কার্গো জাহাজে আগুন লেগে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মেরামতের জন্য নোঙর করা লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজটিতে ৪২ জন মানুষ ছিলেন বলে জানা যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেন্ডেন্ট এই তথ্য প্রকাশ করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া প্রকাশিত একটি ছবিতে জাহাজটিকে ওশান মেলোডি হিসেবে শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাহাজটিতে আগুন লাগে। দুপুর আড়াইটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। জাহাজটি থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে নেওয়া হয়।
গত ৩১ আগস্ট জাহাজটি মেরামতের জন্য কিংদাও বন্দরে পৌঁছায়। এর আগে এটি জিয়াংসু প্রদেশ থেকে উত্তরের দিকে যাত্রা করেছিলো। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
// ইমরান//
