মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান ব্রিকস নেতাদের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে ব্রিকসের ১১ সদস্য দেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে সম্মেলনের প্রথম দিনে দেওয়া যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সংঘাত বাড়াতে পারে-এমন পদক্ষেপ থেকে বিরত থাকার পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং বাণিজ্য, জ্বালানি ও নৌ চলাচলের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পারমাণবিক স্থাপনায় হামলারও তীব্র নিন্দা জানিয়েছে ব্রিকস। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তা ব্যবস্থার আওতায় থাকা পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
/শান্ত/
