বাংলাদেশে দুই মাসে ৫০০ টন ইলিশ পাঠালো ভারত
ইলিশের ঘাটতি মেটাতে এবার ভারত থেকে বড় পরিমাণে ইলিশ আমদানি করছে বাংলাদেশ। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ বাংলাদেশে পাঠিয়েছে ভারত। আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানি হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, গুজরাট থেকে সংগৃহীত এসব ইলিশ ভারুচ বন্দরের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি বাজার হয়েও কিছু চালান গেছে।
তিনি বলেন, বাংলাদেশে এবার ইলিশের ঘাটতি থাকায় প্রথমবারের মতো ভারত থেকে এই মাছ আমদানি হচ্ছে। গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকায় বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেটের বাজারে-এর চাহিদা রয়েছে।
/শান্ত/
