সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেপ্তার
সংগৃহীত ছবি
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নাইমুজ্জামান ভূইয়া ওরফে মুক্তাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পঞ্চগড় সদর থানাধীন কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি আল-আমিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারের পর ৫১ বছর বয়সী সাবেক এই সংসদ সদস্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাইমুজ্জামান ভূইয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পঞ্চগড়ে ইজিবাইক চালক আল-আমিনকে গুম ও হত্যা মামলা রয়েছে। এছাড়া বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ তাঁর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
নাইমুজ্জামান ভূইয়া পঞ্চগড়ের কাজীপাড়া ধাক্কামারা ইউনিয়নের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
//আইই//
