ডেঙ্গুতে ১ দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৫৫ জন। সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনই রাজশাহী বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এই পর্যন্ত মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন।
// ইমরান//
