২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৪ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০১ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জনে।
গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯৮০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। এই সময়ে মোট ১ হাজার ৬৪ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
এই সময়ের মধ্যে দেশে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
/শান্ত/
