হাম উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও উপসর্গে এই পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২২। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ ও উপসর্গ নিয়ে ১ হাজার ২০ শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ৪৩ জনের। এই পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৬৬ জন।
// ইমরান//
