হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১১৯৪
দেশে ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) হাম উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে ২৯ জন ও উপসর্গে ১ হাজার ১৬৫ জন আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৭৪৫ জন।
//ইমরান//
