তেঁতুলিয়া নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন
বরিশালের মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীর ভাঙন থেকে রক্ষায় ৭৩৯ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে এর উদ্বোধন করেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, নদীভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও ব্লক দিয়ে বাঁধ নির্মাণের এই কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৭৩৯ কোটি টাকা। প্রকল্পের আওতায় ২৯টি প্যাকেজে ১১ দশমিক ০৪ কিলোমিটার নদী তীর সংরক্ষণের কাজ করা হবে।
নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নদীভাঙন চলছে। এতে বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। নদীভাঙন থেকে গুরুত্বপূর্ণ এলাকা রক্ষায় বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।
// ইমরান//
