ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের দাফন সম্পন্ন হয়েছে। নিহতরা জামালপুর সদর উপজেলার বাসিন্দা। একই উপজেলার সাতজনের মৃত্যুতে শোকের মাতম চলছে পুরো জেলাজুড়ে।
এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ জামালপুরের সাতজন নিহত হন। নিহতরা হলেন—জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন লেবু (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) ও মর্জিনার ছেলে মিনান (৫)। এ ছাড়া অটোরিকশার চালক জামালপুর সদরের বীর গোবিন্দপুর গ্রামের মো. সুজন আলী (৪৪), সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) নিহত হন।
// ইমরান//
