দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
দেশে পর্যাপ্ত সার আছে, অবৈধ মজুতের কারণে কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। তবে কিছু দুষ্টু লোক সার মজুত করার কারণে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। আমরা দুষ্টু লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আমিন উর রশিদ বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের মূল্য নিশ্চিত করতে হবে। কৃষকদের অধিকার নিশ্চিত হলে দেশ উন্নত হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর পরশুরামে মুহুরি নদীর ১৫০০ কোটি টাকার বন্যা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাস্তায় ও মায়ের নামে প্রতিষ্ঠিত কলেজে বৃক্ষরোপণ করবেন তিনি।
// ইমরান//
