জামায়াতের চিঠিতে এমপি নজরুলের পদ শূন্য করার সুযোগ নেই: ইসি সচিব
ইসি সচিব আখতার আহমেদ।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে জামায়াতের চিঠি পেলেও তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এই সব তথ্য জানান।
ইসি সচিব জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মূল এখতিয়ার জাতীয় সংসদ সচিবালয়ের। সংসদ থেকে এই সংক্রান্ত চিঠি পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আখতার আহমেদ বলেন, বেশ কিছুদিন আগে জামায়াতের পক্ষ থেকে তাদের প্যাডে একটি চিঠি দেওয়া হয়েছিলো। যেখানে জানানো হয়েছে, জি এম নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
// ইমরান//
