দেশে কি কোনো সরকার আছে: আসিফ মাহমুদ
চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা স্টুডিওতে ঢুকে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও কক্ষের মালামাল লুট করে এবং বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। হামলার পর স্টুডিওর বেশ কিছু সরঞ্জাম ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিবাদ জানিয়েছেন। শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
/শান্ত/
