চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী
দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে, আমরা একে-অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।
বিএনপি’র এই নেতা আরও বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখার জন্য এসব ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার স্থান নিশ্চিত করেছে। তা প্রতিষ্ঠিত করেছেন জিয়াউর রহমান।
//রুশা//
