ইসলামের নামে ঘৃণা ছড়ানোরা ‘মাসুদ’ হওয়ার যোগ্য: রাশেদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ ‘মাসুদ’ হওয়ার যোগ্য।
শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের সমালোচনা করে তিনি এই মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্যক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি টুপি খুলে কথা বলার বিষয়টি উল্লেখ করেছেন। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে ওসি ও একজন মেজরকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনার চেয়ে বড় ‘মাফিয়া’ না হলে এভাবে ক্ষমতা দেখানো সম্ভব কি না।
শফিকুল ইসলাম মাসুদের বক্তব্যের সমালোচনা করে রাশেদ খান আরও বলেন, জামায়াতের ‘ইসলাম কায়েমের’ ভাষা যদি এমন হয়, তাহলে এতে সমাজে শান্তির চেয়ে অশান্তিই বাড়বে।
তিনি বলেন, কেউ প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করলে তা সমর্থনযোগ্য। তবে ইসলামের নামে যারা ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ ‘মাসুদ’ হওয়ার যোগ্য।
/শান্ত/
