চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান পাটওয়ারীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, চাঁদাবাজি শুধু মানুষের টাকা নয়, তাদের ঘাম, সন্তানের ভবিষ্যৎ ও বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, একজন মানুষ সারাদিন পরিশ্রম করে ৫০০ টাকা আয় করলেও সেই টাকায় সন্তানের দুধ, পড়াশোনা ও পরিবারের প্রয়োজন মেটাতে হয়। সেখান থেকে চাঁদাবাজরা ২০০ থেকে ৩০০ টাকা নিয়ে গেলে শুধু টাকা নয়, পরিবারের প্রয়োজনও বাধাগ্রস্ত হয়।
/শান্ত/
