চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা হাসনাতের
চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘গণভিক্ষা’ কর্মসূচির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। একই সঙ্গে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর কথাও জানান তিনি।
পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, ১৭ বছর ধরে সরকার দলীয় অনাহারী নেতাকর্মীদের জন্য এবার গণভিক্ষা কর্মসূচি! ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে। চাঁদাবাজির বিকল্প হিসেবে আজ ‘পুনর্বাসন দানবক্স’ চালু করা হবে। সেই প্রকল্পের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় বাংলামোটরে উন্মুক্ত করা হবে বিশেষ দানবাক্স। দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন, সতেরো বছরের অভুক্ত চাঁদাবাজদের জাতীয় পুনর্বাসনে আপনিও অংশ নিন। স্থান: বাংলামোটর সময়: বিকাল ৪:০০ টা।
/শান্ত/
