অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি: মিঠুন
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুনের একটি রহস্যময় ফেসবুক স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেওয়া স্ট্যাটাসে মিঠুন লিখেছেন, ‘অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছি।’ এরপর তিনি লেখেন, ‘ভাবছিলাম মানুষ চোখ খুলবে, পরে বুঝলাম… এখানে চশমার অভাব নেই, অভাব শুধু চোখ খুলে সত্যিটা দেখার ইচ্ছের।’
তবে স্ট্যাটাসে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার নাম উল্লেখ করেননি মিঠুন। ফলে তিনি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়।
স্ট্যাটাস দেওয়ার পর তার একটি সাক্ষাৎকারও প্রকাশিত হয়েছে। সেখানেও ওই মন্তব্যের ব্যাখ্যা বা কোনো নির্দিষ্ট ঘটনার ইঙ্গিত দেননি তিনি।
/শান্ত/
