মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। শনিবার (১২ সেপ্টেম্বর) পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে প্রথমার্ধ গোলশূন্য ছিলো। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। চতুর্থ কোয়ার্টারে দারুণ এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন কনা আক্তার।
ম্যাচের ৫৯ মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
/শান্ত/
