সুলিভানের জোড়া গোলে উড়ে গেলো প্রতিপক্ষ
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ বিরতির পর আবারও গোলের দেখা পেলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই উদীয়মান প্রতিভার দারুণ পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেন সুলিভান।
এই জয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করলো ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচ শেষে ৯ জয় ও ৬ ড্রয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার সপ্তমে। এটি এমএলএসে ফিলাডেলফিয়ার টানা চতুর্থ জয়।
টুর্নামেন্টের ২৫তম রাউন্ডের এই ম্যাচে কাঙ্ক্ষিত গোল আদায়ে শতভাগ নিখুঁত ছিলো ফিলাডেলফিয়া ইউনিয়ন। পুরো ম্যাচে গোলমুখে নেওয়া ৫টি শটের ৫টিকেই গোলে পরিণত করে তারা। স্বাগতিক সান দিয়েগো সমান সংখ্যক শট নিলেও সবগুলো আক্রমণ রুখে দেন আন্দ্রে ব্ল্যাক।
// ইমরান//
