এশিয়ান গেমস কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা
এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে জয়ে শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৯–৩৫ পয়েন্টে হারিয়েছে ২০১৮ এশিয়াডের রৌপ্যজয়ী দক্ষিণ কোরিয়াকে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১৭–১৬ পয়েন্টে এগিয়ে ছিলো। দ্বিতীয়ার্ধেও লড়াই ধরে রেখে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে, কোরিয়া পায় ১৯। শেষ পর্যন্ত চার পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দলের কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আব্দুল জলিল বলেন, দক্ষিণ কোরিয়ার দুই খেলোয়াড়কে বিশেষভাবে মার্ক করার পরিকল্পনা ছিলো। খেলোয়াড়েরা সেই নির্দেশনা মেনে খেলায় জয় এসেছে।
একই দিন চাইনিজ তাইপের বিপক্ষেও খেলবে বাংলাদেশ। কোচের মতে, ওই ম্যাচটি গুরুত্বপূর্ণ। চাইনিজ তাইপেকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই সহজ হবে।
পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক জাপান। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।
/শান্ত/
