মেসির গোলের দিনেও পয়েন্ট ভাগাভাগি
লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের পরও জয়ের দেখা পেলো না ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেসির দল। এ নিয়ে লিগে টানা চার ম্যাচ ড্র করলো মায়ামি।
১২ মিনিটে আ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান ডিয়েগো। ১২ মিনিট পরই ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। এটি আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল।
দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। তবে আট মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করে সান ডিয়েগোকে সমতায় ফেরান ড্রেয়ার।
ড্রয়ে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে। নিয়মিত মৌসুমে তাদের বাকি আট ম্যাচ। আগামী রবিবার কলম্বাস ক্রুর বিপক্ষে খেলবে মেসির দল।
/শান্ত/
