Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২ কার্তিক ১৪৩৩, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হনদুলাল কান্তি ভৌমিক। রাত ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। দুলাল কান্তি ভৌমিক মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, দুলাল কান্তি ভৌমিক বাসার আশপাশের এলাকা ভালোভাবে চেনেন। তাই পথ ভুলে তাঁর নিখোঁজ হওয়ার সম্ভাবনা কম। তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষকের নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে। পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ করছে। নিখোঁজের সময় দুলাল কান্তি ভৌমিকের কাছে মোবাইল ফোন ছিল না। তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে।