Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২৭ আশ্বিন ১৪৩৩, ১ জমাদিউল আউয়াল ১৪৪৮, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আমার সৃষ্টির কিছু বিষয় কবিতার রূপ ধারণ করেছে: নোবেলজয়ী অ্যান কারসন
আমার সৃষ্টির কিছু বিষয় কবিতার রূপ ধারণ করেছে: নোবেলজয়ী অ্যান কারসন

অ্যান কারসনের লেখাপত্র আমরা সামনের দিনগুলোতে আরও সবিস্তারে আবিষ্কার করবো, তার নিজের ভাষায়, কিংবা আমাদের মাতৃভাষায়, অনুবাদকের হাতে, এমনকি জেনারেটিভ এআই এর অনুবাদেও। তবে আজ এই লেখায় তার ব্যক্তি ও সৃজনশীলতার জগৎকে সামগ্রিকভাবে উপলব্ধি করার একটি প্রাথমিক চেষ্টা করা যাক। দ্য গার্ডিয়ান, দ্য প্যারিস রিভিউ, দ্য পেন রিভিউ এবং নিউইয়র্ক ইউনিভার্সিটির ক্রিয়েটিভ রাইটিং ডিপার্টমেন্টের লিটেরারি জার্নালকে বিভিন্ন সময়ে দেওয়া তার বিবিধ সাক্ষাৎকারমালা থেকে বাছাই করা কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তরের সংকলন এই সাক্ষাৎকার।