নতুন ঋণ পেতে আইএমএফের ৪ কঠিন শর্তের জালে বাংলাদেশ
বাংলাদেশের আসার আগে ১৩ থেকে ১৭ অক্টোবর ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বাংলাদেশের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সরকারের লক্ষ্য নতুন কর্মসূচির আওতায় আইএমএফের কাছ থেকে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের ঋণ সহায়তা নেওয়া। পাশাপাশি চলমান ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়টিও রয়েছে। সব মিলিয়ে অক্টোবরের আলোচনাকে নতুন ঋণের জন্য বাংলাদেশের প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।