৩০ হাজার টাকা বেতনে চাকরি দেবে ইজি ফ্যাশন
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। পদের নাম: কম্পিউটার অপারেটর। পদসংখ্যা: অনির্ধারিত। বেতন: ২৫ থেকে ৩০ হাজার টাকা (মাসিক)। অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস। শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে টাইপিংয়ে গতি ভালো হতে হবে। অ্যাডোবি ফটোশপ (Adobe Photoshop), অ্যাডোবি ইলাস্ট্রেটর (Adobe Illustrator), এমএস অফিস (MS Office), ডেটা এন্ট্রি এবং ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো জ্ঞান থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৫ বছর। প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)। বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর। কর্মস্থল: ঢাকা (মালিবাগ, শান্তিনগর) বিস্তারিত: www.easyfashion.com.bd আবেদনের শেষ সময়: ১১ নভেম্বর ২০২৬। /শিউলী/