খেলাপি ঋণ আদায়ে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উত্থাপিত ১৩ দফার সংস্কার পরিকল্পনায় খেলাপি ঋণ (এনপিএল) নিয়ন্ত্রণ, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের তালিকা প্রকাশ এবং পুরো ব্যাংকিং ব্যবস্থা থেকে একক গ্রাহকের ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণসহ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি নানা পদক্ষেপের কথা বলা হয়েছে।