Advertisement(970X90).png
Advertisement(300X90).png

৩০ আশ্বিন ১৪৩৩, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক
বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের পরিচালক হলেন গণঅধিকার পরিষদের ফারুক

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমকে নিজের নিয়োগের তথ্য নিশ্চিত করেন ফারুক হাসান। তিনি বলেন, এটি প্রচলিত অর্থে কোনো গ্রেডের সরকারি চাকরি নয়; বরং বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট এলাকার কার্যক্রম পরিচালনায় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ফারুক হাসান জানান, বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে পরিচালনাগত ব্যবস্থাপনার পাশাপাশি সরকারের গঠিত পরিচালনা পর্ষদও থাকে। পর্ষদের কাজ হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। /শান্ত/