আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শেষ দিকে ভারত রপ্তানি বিধিনিষেধ কিছুটা শিথিল করার পর বাংলাদেশ থেকে দুই লাখ টনের বেশি গম আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা হয়েছে। ২০২২ সালে ভারত গম রপ্তানি বন্ধ করার পর দেশটি থেকে বাংলাদেশের এটি অন্যতম বড় আমদানি উদ্যোগ।