আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
মঞ্জুরুল আলমের দাবি, বাসায় থাকা অবস্থায় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি বের হয়ে মিছিলটি দেখতে যান। এই সময় মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসায় ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।