Advertisement(970X90).png
Advertisement(300X90).png

২৮ আশ্বিন ১৪৩৩, ২ জমাদিউল আউয়াল ১৪৪৮, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

এনসিটি চুক্তি বাতিল না হলে আমরণ অনশনের ঘোষণা
এনসিটি চুক্তি বাতিল না হলে আমরণ অনশনের ঘোষণা

সোমবার (১২ অক্টোবর) বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে প্রতীকী গণঅনশন কর্মসূচি শেষে এই ঘোষণা দেওয়া হয়। বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, সরকারকে আলোচনার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কোনো উদ্যোগ নেওয়া না হলে ১৯ অক্টোবর একই স্থানে আমরণ অনশন শুরু হবে। পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আলোচনার জন্য সরকারকে সময় দেওয়া হলেও এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তারা প্রতীকী অনশন করতে বাধ্য হয়েছেন। আলোচনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। শ্রমিক নেতারা বলেন, এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তিতে কী রয়েছে, তা শ্রমিক-কর্মচারীসহ দেশের সাধারণ মানুষ জানেন না। তারা চুক্তিটি বাতিলের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা দাবি করেন। /শান্ত/