ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর
দলীয় ও ইসলামপন্থী অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা ও শালীনতা বজায় রেখে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।