Advertisement(970X90).png
Advertisement(300X90).png

১৬ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

এই আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন, যেখানে জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। সুতরাং জনগণের সুবিধা-অসুবিধা-সংক্রান্ত কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি হয়তো আরও সমন্বিত ও ভিন্নভাবে বাস্তবায়ন করা সম্ভব হতো। এই ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে বাস্তবতা উপলব্ধি করে এমন একটি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ জনগণের চলাচলের পথও নির্বিঘ্ন ও ব্যবহারোপযোগী থাকে। এই জন্য প্রয়োজন সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ।