ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানি
অভিযোগকারী এম এম হাবিবুল্লাহ এবং নুরুজ্জামান জিন্নাহর পেশ করা আবেদনের প্র প্রেক্ষিতেই মূলত এই তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। অভিযোগকারীদের দাবি, অন্যের নামে খোলা বেনামি বিও ও ট্রেডিং অ্যাকাউন্ট ব্যবহার করে মূল মালিকানা আড়াল করা হয়েছে এবং এর মাধ্যমে অবৈধ ইনসাইডার ট্রেডিং ও শেয়ার দর কারসাজি সংঘটিত হয়েছে।