শিশুদের স্থূলতায় ওষুধ নয়, স্বাস্থ্যকর জীবনযাপনে জোর ডব্লিউএইচওর
ডব্লিউএইচওর নির্দেশনা অনুযায়ী, ১০ বছরের কম বয়সী শিশুদের স্থূলতার চিকিৎসায় ওজন কমানোর ওষুধ, ব্যারিয়াট্রিক সার্জারি বা ওজন কমানোর যন্ত্র ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। ১০ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে পরিচালিত খাদ্যাভ্যাস, শারীরিক কার্যক্রম ও আচরণ পরিবর্তনের কর্মসূচিতে কাঙ্ক্ষিত ফল না এলে অনুমোদিত ওষুধ বিবেচনা করা যেতে পারে। গুরুতর স্থূলতার সঙ্গে স্বাস্থ্যগত জটিলতা থাকলে নির্দিষ্ট শর্তে অস্ত্রোপচারও বিবেচনা করা যাবে।