দীপকেদের আটক করার পর ময়দানে নেহা, বদলে ফেললেন বিক্ষোভস্থল!
সমাজমাধ্যমে ঘোষণা করেন, ‘‘দিল্লী হাটই আজকের যন্তর মন্তর। আমরা আসছি।’’শনিবারের কর্মসূচির কথা দীপকে-রা যখন প্রথম ঘোষণা করেছিলেন, তখনই জানিয়েছিলেন, যেখানে তাঁদের আটকানো হবে, সেই স্থানই যন্তর মন্তর হয়ে উঠবে। নেহা যেন সেই বার্তাই অনুসরণ করলেন। মিছিল নিয়ে বেরিয়ে নিজের ইনস্টাগ্রাম থেকে ‘লাইভ’ করেন নেহা। সেখানে দেখা যায় স্লোগান দিতে দিতে তাঁরা এগোচ্ছেন। রাস্তায় একটি ব্যারিকেড এলে তা সরিয়ে এগিয়ে যান সকলে।