দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম
গাজী সালাহউদ্দিন তানভীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ারও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সরকারপ্রধানের নামে কটূক্তি করে গাজী সালাহউদ্দিন ভুল করেছিলেন এবং দল হিসেবে এনসিপি তা সমর্থন করেনি। এ কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিলো। তবে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।