'ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ করছে সরকার'
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াত এবং দুই দেশের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বিবেচনায় ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।