নিউমুরিং টার্মিনাল ইজারার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, লাঠিচার্জের অভিযোগ
চুক্তির প্রতিবাদ ও হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’। তারা জানায়, পুলিশের লাঠিচার্জে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও নেতা মনিরুজ্জামান মিলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী এবং ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হয়েছেন।