Advertisement(970X90).png
Advertisement(300X90).png

৩০ আশ্বিন ১৪৩৩, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পূজার সাজে শাড়ির সঙ্গে যেমন ব্লাউজ পরবেন
পূজার সাজে শাড়ির সঙ্গে যেমন ব্লাউজ পরবেন

সময় বদলেছে। এখন আর কেউ শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পরে না। অনুষ্ঠানের ধরণ বুঝে তৈরি করে নেন নানারকম ব্লাউজ। বর্তমানে টিনএজার মেয়েরা যতই ওয়েস্টার্ণ পোশাক পরুক না কেন, শাড়ির আবেদনও তাদের কাছে কম নয়। তারা নানা ঢঙের ব্লাউজ বানিয়ে নিজেদের সাজে নিয়ে আসে বিশেষ চমক। শাড়ির সঙ্গে ব্লাউজের সম্পর্কটা শুধু মিলিয়ে পরার নয়। একে অন্যকে ভিন্নভাবে ফুটিয়ে তোলারও। ব্লাউজের কাট, কাপড়, হাতা কিংবা নকশায় সামান্য পরিবর্তনেই বদলে যেতে পারে শাড়ির পুরো সৌন্দর্য। পূজায় লাল-সাদা রং বেশি পরা হয়। সেখানে কাট আর সাজে নিয়ে আসা যায় ভিন্নতা। যেমন ব্লাউজ পড়বেন সুতি শাড়ির সঙ্গে ব্লাউজ বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা স্বাধীনভাবে ভাবা যায়। যে কোনো চেক কাপড়ের ব্লাউজ যেমন মানায়, জয়পুরিও মানিয়ে যায়। লেস লাগিয়ে নিলে, একটু সাবেকি ঢঙে ব্লাউজটি বানিয়ে নিলে চমৎকার ভিন্ন মাত্রা যোগ করে। হাতায় কুচি দিয়ে ঘটি হাতার চলও সমানতালে জনপ্রিয়। চাইলে সিল্কের ব্লাউজও পরা যায়। একটু ম্যাট ধরনের, তাহলে সুতি শাড়ির সঙ্গে বেশ ভালো মানায়। মসলিন শাড়ির ক্ষেত্রে অবশ্য মসলিন বা সিল্কের ব্লাউজই বেশি মানানসই। সাধারণ রঙের ব্লাউজে চিকন লেস বা সামান্য হাতের কাজ থাকলে দারুণ মানিয়ে যায়। বিভিন্ন ধরনের সুতি শাড়ির সঙ্গেও পরা যায়। চোলি কাটের ব্লাউজে কারচুপি বা অন্য কোনো কাজ থাকলে মসলিন, বেনারসি কাতানের সঙ্গে পরলে বেশ অভিজাত লাগে। টপ স্টাইলের ব্লাউজও শাড়ির সঙ্গে চমৎকার লাগে। পূজা বা অন্য কোনো উৎসবে যখন একটু আরামদায়ক সাজ চাই, প্লিট করে পরা শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ বেশ মানিয়ে যায়। আঁচল যেভাবে রাখবেন যারা শাড়ির আঁচল ছেড়ে রাখতে পছন্দ করেন, তাদের জন্য হাফ হাতা বা ফুল হাতার সাধারণ কাটের ব্লাউজ বেশ ভালো মানায়। বয়স, শাড়ির ধরন ও ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে সেজে নিতে পারেন। শাড়ির ধরন ও আঁচল কীভাবে পরা হচ্ছে, সেটি বুঝে ব্লাউজের কাট ও নকশা বেছে নেওয়া জরুরি। মসলিন শাড়ির আঁচল সাধারণত প্লিট করে পরার চেয়ে ছেড়ে রাখলেই বেশি সুন্দর লাগে। সুতি শাড়ির আঁচলে সুন্দর কাজ থাকলে, সেটিও ছেড়ে রাখলে শাড়ির নকশাটা ভালোভাবে ফুটে ওঠে। দেশীয় বেনারসি বা কাতানের আঁচল ছেড়ে রাখলে শাড়ির নিজস্ব আবেদন বজায় থাকে। মূল বিষয় হলো শাড়ি ও ব্লাউজ দুটোরই আলাদা সৌন্দর্য যেন প্রকাশ পায়। শাড়ির ধরন ও আঁচল কীভাবে পরা হচ্ছে, সেটি বুঝে ব্লাউজের কাট ও নকশা বেছে নিতে হবে। /শিউলী/

পূজায় আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাজের মেয়ে কারিশমা’
পূজায় আসছে ফরিদ উদ্দিন মোহাম্মদের ‘কাজের মেয়ে কারিশমা’

ফরিদ উদ্দিন মোহাম্মদের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন শায়লা সাথি। তার বিপরীতে রয়েছেন আবিদ বিন পারভেজ প্রান্ত। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারভেজ সুমন, শামীম মোল্লা, সায়কা আহমেদ ও সাবরিনা জারিন মিতুসহ অনেকে। নাটকটি নিয়ে নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ বলেন, রোমান্টিক-কমেডি ঘরানায় এটি তার প্রথম লেখা ও পরিচালনার কাজ। এর আগে তার কাজগুলোতে জীবনবোধ, সাহিত্য ও কবিতার প্রাধান্য ছিলো। এবারের কাজটি ভিন্ন ধরনের। শুটিংয়ে পুরো দল আনন্দ নিয়ে কাজ করেছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দর্শকেরা নাটকটি উপভোগ করবেন। নাটকের কেন্দ্রীয় চরিত্র কারিশমা প্রসঙ্গে শায়লা সাথি বলেন, একটি বিশেষ উদ্দেশ্যে আধুনিক এক তরুণী কাজের মেয়ের ছদ্মবেশে একটি বাড়িতে আসে। এরপর গল্প এগিয়ে যায় হাস্যরসের মধ্য দিয়ে। অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত জানান, অনেক দিন পর তিনি ভিন্নধর্মী একটি চিত্রনাট্যে কাজ করেছেন। নির্মাতার সহযোগিতায় কাজের অভিজ্ঞতাও ছিল আনন্দের। নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা, সামাজিক প্রেক্ষাপটে তৈরি হাস্যরসাত্মক গল্পটি পূজার ছুটিতে দর্শকদের বিনোদনের নতুন উপলক্ষ হয়ে উঠবে। /শান্ত/